আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য 🙂
করোনা ভাইরাস লক ডাউনের কারনে আমাদের সমাজে অনেক দিনে এনে দিনে খাওয়া মধ্যবিত্ত পরিবার লজ্জায় সাহায্য চাইতে না পেরে অনাহারে দিনানিপাত করছে, তাদের সাহায্যের উদ্দেশ্যে আমরা কিছু বন্ধু মিলে "প্রজন্ম দরিদ্র কল্যাণ ফাউন্ডেশন" নামে একত্রিত হয়েছি, আমি চাই আপনিও আমাদের সাথে থাকুন। আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ ও মেসেঞ্জার গ্রুপ আছে, আপনার অনুমতি পেলে আপনাকে গ্রুপে এড করবো, আশা করি মতামত জানাবেন।। এর পাশাপাশি আমরা সমাজের দরিদ্র পরিবারের মেয়ের বিয়ে, ঘর তৈরি, চিকিৎসা, পঙ্গু ও প্রতিবন্ধী সহ দরিদ্র পরিবারের পাশে সব সময় দাঁড়াতে চাই।। এটা কোনো রাজনৈতিক বা নিজস্ব প্রতিষ্ঠান নয়। আপনি গ্রুপের বা পেইজে ডোনার, অনুদানের অর্থ, অনুদান প্রদানের বিবরণ, সমাজসেবা সহ সকল কিছুর তথ্য পাবেন।। আশাকরি আপনি দরিদ্র মানুষের পাশে দাঁড়াবেন আমাদের সাথে যোগ হয়ে ❤ মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। ফেসবুক পেইজ লিংকঃ শীঘ্রই আপডেট হবে। ফেসবুক গ্রুপ লিংকঃ প্রজন্ম দরিদ্র কল্যাণ ফাউন্ডেশন (এখানে ক্লিক করুন)
Comments
Post a Comment